advertisement
advertisement

ব্লাড ব্যাংকে হ্যাকারদের সাইবার আক্রমণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
ব্লাড ব্যাংকে হ্যাকারদের সাইবার আক্রমণ

ইউরোপে রক্ত রাখার কোল্ডস্টোরেজেও হ্যাকিং করে তাপমাত্রা বাড়ানো হচ্ছে

advertisement

কয়েক সপ্তাহ ধরে ইউরোপের বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহৃত ফ্রিজে সাইবার অপরাধীদের আক্রমণ চলছে। এরই মধ্যে জানা গেছে, ফ্রান্স ব্লাড এস্টাবলিশমেন্ট বা ইএফএস নিশ্চিত করেছে, তাদের রক্ত রাখার কোল্ডস্টোরেজ ইউনিটের তিনটি স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাকাররা তাপমাত্রা ও ডিফ্রস্ট থ্রেশহোল্ড অত্যন্ত উচ্চ স্তরে বাড়িয়ে দেয়। এই সাইবার আক্রমণ মূলত কুলওয়ার্ড নামক রেফ্রিজারেশন সিস্টেম প্রদানকারী কোম্পানিকে লক্ষ্য করে পরিচালিত হয়।

ইএফএস ব্লাড ব্যাংক কেবল সহযোগী ক্ষয়ক্ষতি হিসেবে এর শিকার হয়। এর ফলে জীবন রক্ষাকারী চিকিৎসাসামগ্রীর বিশাল ভান্ডার চরম বিপদের মুখে পড়ে। বিভিন্ন কোল্ডস্টোরেজ ইউনিট রক্ত সংগ্রহের জন্য প্রস্তুতি ও বিতরণ সাইটে অবস্থিত। স্বাস্থ্যসেবা সুবিধায় সরবরাহের আগে রক্তের পণ্য সংরক্ষণ ও ইএফএস বায়োব্যাংকের নমুনা সংরক্ষণের কাজে বিভিন্ন ফ্রিজ ব্যবহৃত হয়। একই সময়ে ইউরোপীয় সুপারমার্কেটেও আরেকটি আক্রমণ চালানো হয়।

হ্যাকাররা থার্মোস্ট্যাট তাপমাত্রা ১২২ ডিগ্রি ফারেনহাইটে সেট করে খাবার নষ্ট করে দেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর