advertisement
advertisement

এক হাজার গাছ কাটার তোড়জোড়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
এক হাজার গাছ কাটার তোড়জোড়

advertisement

একসঙ্গে এত গাছ কাটা হলে পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।যশোরের অভয়নগর উপজেলার পাঁচটি সড়কের পাশের ১ হাজার ৫৪টি গাছ কাটার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে নওয়াপাড়া পৌরসভা অংশের ২৭৫টি গাছ কাটার জন্য বন বিভাগের অনুমোদন পাওয়া গেছে। বাকি ৭৭৯টি গাছ কাটার জন্য বন বিভাগের অনুমোদনের প্রক্রিয়া চলছে।

তবে নওয়াপাড়া পৌরসভা অংশের ওই ২৭৫টি গাছের মধ্যে ২৩টি গাছ কাটা হয়েছে।পাঁচটি সড়কই যশোরের জলাবদ্ধ ভবদহ অঞ্চলে। একসঙ্গে এত গাছ কাটা হলে পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।অভয়নগরের সুন্দলী গ্রামের কলেজশিক্ষক কানু বিশ্বাস প্রথম আলোকে বলেন, যেসব গাছ কাটা হবে, সেগুলো ভবদহ জলাবদ্ধ অঞ্চলের। এসব গাছ বর্ষা মৌসুমে পানির চাপ থেকে সড়ক রক্ষা করে।

গাছগুলো কাটা হলে পানির তোড়ে সড়ক ভেঙে যেতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর