advertisement
advertisement

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল এআইইউবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল এআইইউবি

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’–এ ছিল এআইইউবির স্টল। যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করা হয়

advertisement

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’–এ ছিল এআইইউবির স্টল। যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করা হয়‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’–এ ইউনিভার্সিটি ইনোভেশন এক্সিবিশন অ্যাওয়ার্ডে নির্বাচিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)।

দেশের ৭০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের মধ্য থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয়কে এ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়।

‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষক, উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন।উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রমকে উৎসাহিত করা এবং গবেষণা ও প্রযুক্তিগত ধারণাকে বাস্তব ও বাজারমুখী সমাধানে রূপ দেওয়ার সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।মেলায় এআইইউবির স্টলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর