advertisement
advertisement

সেদিন লারাকে মেরে ফেলেছেন ভেবেছিলেন শোয়েব আখতার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
সেদিন লারাকে মেরে ফেলেছেন ভেবেছিলেন শোয়েব আখতার

শোয়েব আখতারের বাউন্সারে পড়ে যান ব্রায়ান লারা

advertisement

ব্যাটসম্যানদের মনে ভয় ধরাত তাঁর গতি। বল হাতে শোয়েব আখতারকে দেখে আতঙ্কিত হতেন প্রতিপক্ষের অনেক ব্যাটসম্যানই। অথচ ব্রায়ান লারাকে একটি বাউন্সারে আঘাত করার পর নিজেই ভয়ে কাঁপছিলেন শোয়েব। তাঁর মনে হয়েছিল, লারাকে মেরেই ফেলেছেন!ঘটনাটি ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের। সাউদাম্পটনের সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৩১ রান করেছিল পাকিস্তান। ফাইনালে উঠতে হলে এই পুঁজি নিয়েই লড়তে হতো।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে শোয়েব আখতারের একটি বলে চার মেরেছিলেন ব্রায়ান লারা। পরের বলেই ভয়ংকর এক বাউন্সার ছুড়ে দেন শোয়েব। বলটি লারার হেলমেটের ঠিক নিচে, ঘাড়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান। পরে মাঠ ছেড়ে উঠে যেতে হয় তাঁকে। পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয় হাসপাতালেও।সম্প্রতি উইজডেনের অনুষ্ঠান ‘দ্য স্কুপ’-এ সেই ঘটনার স্মৃতিচারণা করেছেন শোয়েব।

জানিয়েছেন, লারাকে আঘাত করার পর তাঁর মনে হয়েছিল, ভয়ংকর কিছু ঘটে গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর