advertisement
advertisement

ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা, কীভাবে মোকাবিলা করবেন তিনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা, কীভাবে মোকাবিলা করবেন তিনি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিবারের ব্যবসায়িক লেনদেন, অভিবাসীদের হরেদরে বহিষ্কার এবং জেফরি এপস্টিইনের নথি প্রকাশে প্রশাসনের ভূমিকা নিয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা। আগামী জানুয়ারিতে তাঁরা পরিষদের নিয়ন্ত্রণ নেবেন।

এর আগেই তাঁরা ট্রাম্পের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের সংশ্লিষ্ট নথি সংরক্ষণ করার কথা জানিয়েছেন।ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়া গত বুধবার সকালে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ১২ জনকে চিঠি দিয়েছেন। আগামী বছর প্রতিনিধি পরিষদের তদারকি ও সরকারি সংস্কারবিষয়ক কমিটির তিনি চেয়ারম্যান হবেন বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে তিনি কমিটিতে ডেমোক্র্যাটদের শীর্ষ সদস্য।চিঠি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সাবেক চিফ অব স্টাফ সুসি উইলিস ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।এ ছাড়া ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, সাবেক রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল, সাবেক হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম ও তাঁর সাবেক উপদেষ্টা কোরি লেভানডফস্কিকেও চিঠি দেওয়া হয়েছে।চিঠিগুলোর জবাব দেওয়ার আইনি কোনো বাধ্যবাধকতা নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর