advertisement
advertisement

বৃষ্টি কি শীত আনে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
বৃষ্টি কি শীত আনে

শীত ও বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হওয়া মানুষ

advertisement

সকাল থেকে আকাশ মেঘলা। কখনো ঝিরঝির, কখনো টুপটুপ করে বৃষ্টি পড়ছে। জানালা দিয়ে বাইরে তাকালে মনে হচ্ছে, প্রকৃতি যেন পানি ছিটিয়ে কুয়াশা তৈরি করছে। রাস্তায় কাদা পানি। গাছের পাতাগুলো চকচক করছে। ঘরের ভেতরে একটু শীত শীত লাগছে। মনে হচ্ছে, শীত বুঝি এসেই গেল!ঢাকায় এখন এমনই আবহাওয়া। ১৯ নভেম্বর সকাল থেকে বৃষ্টি হচ্ছে। পরদিনও বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ২০ নভেম্বরও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।

বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।কিন্তু একটা প্রশ্ন আছে। বৃষ্টি হলেই কি শীত পড়ে? বৃষ্টির পানিই কি বাতাস ঠান্ডা করে দেয়? নাকি এর পেছনে আছে অন্য কোনো বৈজ্ঞানিক কারণ?আবহাওয়াবিদেরা কেমন করে জানেন কখন শীত পড়বে? বৃষ্টি বৃষ্টি নামলে তাপমাত্রা কমে কেন?বৃষ্টি হওয়ার আগে আকাশে মেঘ জমে। সূর্যের আলো তখন মেঘের আড়ালে চলে যায়। ফলে দিনের বেলায় মাটি ও আশপাশের পরিবেশ সরাসরি সূর্যের তাপ কম পায়। রোদের তেজও কমে আসে।

তাই দিনের তাপমাত্রা কিছুটা নেমে যেতে পারে।তবে বৃষ্টির কারণে বাতাস ঠান্ডা হওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর