advertisement
advertisement

ছিনতাইকারী উপাখ্যান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
ছিনতাইকারী উপাখ্যান

advertisement

ময়মনসিংহ শহরের নওমহলে একটা মেসে উঠব। বাড়ি থেকে কিছু টোপলাটাপলা নিয়ে রওনা দিলাম। শম্ভুগঞ্জ ব্রিজ পার হয়ে বাস থেকে নামলাম। তখনই এক ছেলে আমার ঘাড় পেঁচিয়ে তার হাত রাখল কাঁধে। ভাব দেখে আশপাশের পথচারীরা ভেবে থাকবেন, সে আমার ন্যাংটাকালের বোজম ফ্রেন্ড।

দৃশ্য দেখে কারও কারও হৃদয়ের গ্রামোফোনে হয়তো বেজে উঠছে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা বাপ্পী লাহিড়ী ও মোহাম্মদ আজিজের গাওয়া সেই বিখ্যাত গান—‘একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার...’। এদিকে তার মুখের দুর্গন্ধে আমার দম বন্ধ হওয়ার উপক্রম। রাগে–ক্ষোভে বিক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে আপনি? প্রশ্ন শুনে মিনমিনে গলায় সে বলল, ‘আমি নিশাটিশা করি। আর নিশার ট্যাহার লাইগ্যা ছিনতাই–টিনতাই করি।

পকেটে যা আছে, সব বাইর কইর‌্যা দেইন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর