advertisement
advertisement

হৃদ্‌রোগে ভেঙে পড়েছিলেন, ফলের বাগানে ফিরে পেলেন জীবনের আনন্দ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
হৃদ্‌রোগে ভেঙে পড়েছিলেন, ফলের বাগানে ফিরে পেলেন জীবনের আনন্দ

নিজের গাছের মাল্টা দেখাচ্ছেন শিক্ষক মো. কাজিম উদ্দিন। গত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামে

advertisement

২০১৯ সালের ২৭ ডিসেম্বর হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন শিক্ষক মো. কাজিম উদ্দিন (৫৩)। চিকিৎসকেরা তাঁর হৃদ্‌যন্ত্রে পাঁচটি ব্লক শনাক্ত করেন, তিনটিতে স্টেন্ট (রিং) পরাতে হয়। এরপর মৃত্যুভয় তাঁকে গ্রাস করে, ধীরে ধীরে হারিয়ে ফেলেন আত্মবিশ্বাসও। সব সময় মনে হতো, এই বুঝি জীবন শেষ হয়ে এল।মানসিকভাবে ভেঙে পড়া মানুষটিকে চিকিৎসক বাগান করার পরামর্শ দেন। বাড়ির আঙিনার পতিত জমিতে তিনি লাগান কয়েকটি ফলের গাছ।

পরিচর্যা করতে করতে ফিরে আসে মনের শান্তি, ফিরে আসে বেঁচে থাকার শক্তি।সেই ছোট্ট উদ্যোগ এখন বড় হয়েছে। তাঁর নিজের কেনা ও পৈতৃক সূত্রে পাওয়া মোট পাঁচ একর জমিতে এখন দেশি-বিদেশি প্রায় ৩৫ ধরনের ফলের দুই শতাধিক জাত আছে। গাছের সংখ্যা আড়াই থেকে তিন হাজার।

স্থানীয় কৃষি কর্মকর্তাদের ভাষায়, এটি যেন কৃষির ‘জার্মপ্লাজম’, অর্থাৎ গাছের জীবন্ত টিস্যুর ভান্ডার, যা থেকে নতুন উদ্ভিদ জন্মানো যায়।ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামে কাজিম উদ্দিনের বাড়ি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর