advertisement
advertisement

যে ৫টি উপায়ে দেশ অচল করে দেওয়া যায়!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
যে ৫টি উপায়ে দেশ অচল করে দেওয়া যায়!

advertisement

নভেম্বর মাস শীতের শুরু। শীতকাল দাবিদাওয়া আদায়ের সময়। দাবিদাওয়া আদায় করার জন্য প্রথমেই যে কাজ করতে হবে, তা হচ্ছে দেশ অচল করে দেওয়া। সমস্যা হচ্ছে, দেশ অচল করে দিতে হলে রাজপথে নামতে হবে। রাজপথে নামলে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান থেকে ছোড়া গরম পানির ধকল সবার সহ্য হবে না। আবার পুলিশ যদি ছুঁতে পারে তাহলে নিশ্চিত ছত্রিশ ঘা। যেখানে ডাক্তার দেখানোর পয়সাই নেই, সেখানে জেনেশুনে পুলিশের বাড়ি খেতে যাওয়া বোকামি।

আর পুলিশ ধরে ডলা দিয়ে যদি জেলে পাঠিয়ে দেয় ভায়া চৌদ্দ শিক, তাহলে তো সেখানেই সব শেষ। তাই আমি দাবি আদায়ে লাঠি না ভেঙে সাপ মারার ফর্মুলায় গায়ে ফুলের টোকা না লাগিয়ে দেশ অচল করে দেওয়ার ৫টি সহজ উপায় আবিষ্কার করেছি। যাচাই করে দেখতে পারেন। এর জন্য লাগবে শুধু মব তৈরি করা। জব তৈরি করতে না পারলেও মব তৈরি করতে আমরা যথেষ্ট পারদর্শী। তাই দেশ অচল করার ফলাফল পেতে শিগগিরই নিচের ৫টি উপায়ের চর্চা শুরু করে দিন।

১. সবাই একসঙ্গে ছুটির অ্যাপ্লিকেশন করুন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর