advertisement
advertisement

ইসলামপন্থী রাজনীতি করতে হলে গণসার্বভৌমত্বকে স্বীকার করতে হবে: আলী রীয়াজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
ইসলামপন্থী রাজনীতি করতে হলে গণসার্বভৌমত্বকে স্বীকার করতে হবে: আলী রীয়াজ

জামায়াতে ইসলামীর সাবেক নেতা প্রয়াত ব্যারিস্টার আবদুর রাজ্জাকের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক আলী রীয়াজ। গুলশান, ঢাকা। ১৮ সেপ্টেম্বর ২০২৬

advertisement

বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি করতে হলে আগে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ ও গণসার্বভৌমত্বকে সুস্পষ্টভাবে স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক আলী রীয়াজ।আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে জামায়াতে ইসলামীর সাবেক নেতা প্রয়াত ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ‘বাংলাদেশ জামায়াত–ই–ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন।

বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশে যদি ইসলামপন্থী রাজনীতি কেউ করতে চায়, তাহলে তাদের প্রথম কাজ হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা এবং সেই গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার জন্য গণসার্বভৌমত্বের জায়গাটাকে সুস্পষ্টভাবে স্বীকার করে নিয়ে অগ্রসর হতে হবে।

অতীতের ভুলভ্রান্তির পাশাপাশি এগুলোকে যখন মোকাবিলা করা যাবে, তখন এই আলোচনাগুলো একটা ফলপ্রসূ জায়গায় গিয়ে দাঁড়াবে।’ব্যারিস্টার আবদুর রাজ্জাক জামায়াতে ইসলামীকে সংস্কারের ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন উল্লেখ করে আলী রীয়াজ বলেন, বিশেষ করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দলটির যে বিতর্কিত ও সংঘাতপূর্ণ ভূমিকা ছিল, সে জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা তিনি বারবার তুলে ধরেছেন।জামায়াতে ইসলামীর নিজেদের স্বার্থেই এই বিতর্কের মীমাংসা হওয়া...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর