advertisement
advertisement

সাপে কাটার পর ওঝা গেলেন বাবার কাছে ঝাড়ফুঁকের জন্য, পরে হাসপাতালে মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ণ
সাপে কাটার পর ওঝা গেলেন বাবার কাছে ঝাড়ফুঁকের জন্য, পরে হাসপাতালে মৃত্যু

মরদেহ

advertisement

ফরিদপুরের সদরপুর উপজেলায় সাপের কামড়ে আলমগীর শেখ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত আলমগীর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের ছত্তার শেখের ছেলে। আলমগীর পেশায় ইজিবাইকচালক ছিলেন।

পাশাপাশি বিভিন্ন সময় সাপ ধরার কাজ করতেন বলে ওঝা হিসেবে পরিচিতি পান।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে সাপ দেখা গেছে খবর পেয়ে শয়তানখালী ঘাটের চরে যান আলমগীর। এ সময় একটি সাপ ধরার চেষ্টা করলে সাপটি তাঁকে দংশন করে। দংশনের পর আলমগীর হাসপাতালে না গিয়ে প্রথমে তাঁর বাবার কাছে যান।

ওঝা হিসেবে পরিচিত বাবা ছত্তার শেখ ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করেন।একপর্যায়ে আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর