advertisement
advertisement

সহশিল্পীর প্রেমে পড়েছিলেন সাবা কামার, অতঃপর...


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
সহশিল্পীর প্রেমে পড়েছিলেন সাবা কামার, অতঃপর...

সাবা কামার

advertisement

পাকিস্তানের অভিনেত্রী সাবা কামার ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব বেশি কথা বলেন না। প্রেম বা বিয়ে নিয়েও তাঁকে প্রকাশ্যে কথা বলতে দেখা যায় কম। তবে এবার এক অনুষ্ঠানে নিজের পুরোনো প্রেমের কথা জানালেন অভিনেত্রী। তিনি জানালেন, তিন–চার বছর আগে তিনি তাঁর একটি ছবির সহশিল্পীর প্রেমে পড়েছিলেন। তবে ওই অভিনেতার নাম বলেননি তিনি।লন্ডনে প্রথমবারের মতো ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অংশ নেন সাবা।

ক্রিয়েটিভ টিমস আয়োজিত ওই অনুষ্ঠানে এসকেটি ওয়েলফেয়ারের জন্য অর্থ সংগ্রহ করা হয়। সেখানেই নিজের পুরোনো প্রেমের কথা জানান অভিনেত্রী।সাবা কামার টিভি সিরিয়ালে স্বামী–স্ত্রীর আলিঙ্গনের দৃশ্য নিয়ে বিতর্কসাবা বলেন, ‘সে এখন বিবাহিত। বিষয়টি সত্যিই অদ্ভুত লাগে। ঘটনাটি অনেক দিন আগের। যদিও হয়তো এতটা আগেও নয়, সম্ভবত দুই বা চার বছর আগে। তবে আমি তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলাম। আমি তাঁর প্রেমে পড়েছিলাম।

হয়তো তাঁর চরিত্রের প্রেমে পড়েছিলাম।’সাবা জানান, ওই অভিনেতা টেলিভিশনে তাঁর সহশিল্পী ছিলেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর