advertisement
advertisement

এআই খাতে ওয়ারেন বাফেটের দূরদর্শী বিনিয়োগ, কীভাবে মুনাফা করছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
এআই খাতে ওয়ারেন বাফেটের দূরদর্শী বিনিয়োগ, কীভাবে মুনাফা করছেন

ওয়ারেন বাফেট

advertisement

প্রথাগত ও স্থিতিশীল ব্যবসায় বিনিয়োগ করেই বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিনিয়োগকারী হয়েছেন ওয়ারেন বাফেট। বিমা, রেলপথ ও বিদ্যুৎ সরবরাহের মতো তুলনামূলক নীরস ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে বার্কশায়ার হ্যাথাওয়েকে শক্তিশালী বিনিয়োগ প্রতিষ্ঠানে পরিণত করতে তাঁর লেগেছে ছয় দশক। ৯৬ বছর বয়সী বাফেট গত শুক্রবার বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

তবে বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানের মধ্যেও নিজের দীর্ঘদিনের বিনিয়োগ নীতি থেকে সরে যাননি তিনি। যে ব্যবসা তিনি বোঝেন, সেই ব্যবসাতেই বিনিয়োগ করেছেন তিনি। এটাই ছিল তাঁর মূলনীতি। খবর সিএনএন তবে এআইয়ের ঢেউয়ে বার্কশায়ারও সওয়ার হয়েছে। অ্যাপল ও অ্যালফাবেটের মতো এআই-সংশ্লিষ্ট কোম্পানিতে তাদের বিনিয়োগ আছে। তবে এআইয়ের মোহে পড়েনি বার্কশায়ার, এসব কোম্পানির পেছনে সব অর্থ ঢালেনি তারা।

তারপরও এআই অবকাঠামো গড়ে ওঠার ফলে বিপুল বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর