advertisement
advertisement

১০০ বছর পর বিড়াল পরিবারে নতুন সদস্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৯ পূর্বাহ্ণ
১০০ বছর পর বিড়াল পরিবারে নতুন সদস্য

ছোট আকারের এই বিড়াল মধ্য ও দক্ষিণ আমেরিকার ‘টাইগার ক্যাট’ বা বাঘের মতো দেখতে বুনো বিড়ালদের দলভুক্ত

advertisement

বলিভিয়ার গহিন বনে বাস করা এই বুনো বিড়ালটির ওজন মাত্র ১ কেজি ৪০০ গ্রাম। গায়ে চিতার মতো ছোপ ছোপ গোল দাগ। উদ্ধার করার পর কিছুদিন এক স্থানীয় মানুষের বাড়িতে এটি পোষা প্রাণীর মতো ছিল। তবে গবেষকদের কাছে এটি মোটেও সাধারণ কোনো বিড়াল নয়। গত ১০০ বছরের মধ্যে বিড়াল পরিবারে (Felidae) এটিই প্রথম সম্পূর্ণ নতুন কোনো প্রজাতি আবিষ্কারের ঘটনা!

বিড়ালটির প্রজাতির নাম দেওয়া হয়েছে ‘টিলকায়ো’ (Leopardus tilcayo)।এর আগে বিড়ালের কিছু উপপ্রজাতিকে আলাদা করে নতুন প্রজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু বলিভিয়ার আন্দিজ পর্বতমালার মেঘে ঢাকা বনে পাওয়া এই ‘টিলকায়ো’ একদমই নতুন প্রজাতি।

১৯২৩ সালে ‘পাম্পাস ক্যাট’ চিহ্নিত হওয়ার পর বিড়াল পরিবারে এবারই প্রথম সম্পূর্ণ নতুন কোনো প্রজাতি যুক্ত হলো।ছোট আকারের এই বিড়াল মধ্য ও দক্ষিণ আমেরিকার ‘টাইগার ক্যাট’ বা বাঘের মতো দেখতে বুনো বিড়ালদের দলভুক্ত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর