মুন অ্যালার্ট
সন্তান নিখোঁজ হয়েছে বোঝার পর সবচেয়ে জরুরি হলো ওই চরম সংকটময় সময়েও যথাসম্ভব শান্ত থাকা। কেননা, শিশু নিখোঁজ হওয়ার প্রথম এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম এখানে উল্লেখ করছি না। ধরা যাক, তাঁর নাম রাবু আপা। তিনি আমার সাড়ে তিন বছরের মেয়ের দেখাশোনাও করেন, তাঁকে নিচে পাঠালাম একটা জিনিস কিনতে। মেয়ে জেদ ধরল, সে-ও যাবে।
তার উদ্দেশ্য গিয়ে ‘আন্টিকে ভুলিয়ে ভালিয়ে’ চিপস বা চকলেট কেনা। বাসার নিচেই মুদিদোকান। বললাম, ‘আচ্ছা যাও।’২০–২৫ মিনিট পর ফিরে এসে রাবু আপা যা বললেন, শুনে আমি ভয়ে কাঠ। তিনি বললেন, ‘আপা, আমি বাবুকে পাশে রেখে বাজারসদাই বুঝে নিতেছি; হঠাৎ খেয়াল হইল বাবু নাই। আশপাশে খোঁজ করতেই দেখি, গলির মাথার দিকে এক মহিলা বাবুর হাত ধইরা তড়িঘড়ি কইরা হাঁইটা যাইতাছে। আমি দৌড়ায় গেলাম মহিলার কাছে। জিগাইলাম, এই বাচ্চা কেন নিতেছ?
সে উল্টা আমারে জিগায়, “তোমার বাচ্চা?” তখন তাড়াতাড়ি বাবুরে নিয়ে চলে আসলাম।’তাৎক্ষণিকভাবে রাবু আপাকে নিয়ে নিচে নামলাম ওই নারীর খোঁজে, কিন্তু খুঁজে পেলাম মা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।