নজরুলের প্রতিকৃতি ও মাদারীপুরের মানচিত্র অবলম্বনে। প্রথম আলো গ্রাফিকস।
১৯২৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী জেল থেকে মুক্তি পেয়ে ড. প্রতাপচন্দ্র গুহরায় তাঁর নিজ রাজনৈতিক কর্মক্ষেত্র মাদারীপুরে ফিরে নতুন উদ্যমে সংগঠক হিসেবে সক্রিয় হন। সেখানে তৎকালীন নিখিল বঙ্গীয় ও আসাম প্রদেশীয় মৎস্যজীবী সম্মিলনীর আয়োজন করা হলে অনন্য নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার কারণে তাঁকে অভ্যর্থনা সমিতির সভাপতি নির্বাচিত করা হয়।
এ সম্মেলনে প্রতাপচন্দ্রের আহ্বানে মৎস্যজীবীদের পাশাপাশি যুক্ত হয়ে সক্রিয় ভূমিকা পালন করেন মাদারীপুরের ঐতিহ্যবাহী শান্তি সেনা সমিতির বহু সদস্য। প্রকৃতপক্ষে স্বদেশী আন্দোলন (১৯০০-১৯৩০) থেকেই বিপ্লবীদের মূল কেন্দ্র হিসেবে মাদারীপুর উঠে এসেছিল, যেখানে অনুশীলন সমিতি (১৯০২) ও যুগান্তর সমিতির (১৯০৬) মজবুত ভিত্তি ছিল।
বিশেষ করে ১৯১৩ সালে যুগান্তর দলের ভেতর পূর্ণচন্দ্র দাস নিজের একটি বলয় গড়ে তোলেন এবং পরে ১৯২১ সালে গড়ে তোলেন ‘মাদারীপুর শান্তি সেনা সমিতি’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।