নজরুল ইসলাম। সম্প্রতি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে
বাড়িতে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যার পর কুপি কিংবা হারিকেনের আলোই ছিল পড়ার ভরসা। সেই আলোয় রাত জেগে পড়তেন নজরুল ইসলাম। কখনো বাবার কৃষিকাজে হাত লাগাতেন, কখনো রাতে ওষুধের দোকানে কাজ করতেন। সংসারে অভাব ছিল, ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগও ছিল না। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের ভয়রাপাড়ার নজরুল ইসলাম (২৭) ৪৫তম ও ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডার এবং ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছেন।
৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার আগে হওয়ায় প্রথমে ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ পান নজরুল। পরে ৪৬তম বিসিএসে নিজের পছন্দের প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়ে এখন চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন তিনি।নিয়ামতপুর সিনিয়র আলিম মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি) ও আলিমে (এইচএসসি) জিপিএ-৫ পান নজরুল।
২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৩২০তম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২০২তম হন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।