জলাশয়ে ফুটে আছে লাল শাপলা
সকালের আলো ফুটতেই শাপলার সৌন্দর্যে বদলে যায় জলাশয়ের চেহারা। পানির ওপর ছড়িয়ে থাকা শাপলার পাতা আর তার ফাঁকে ফাঁকে ফুটে থাকা লাল ফুলে ভরে ওঠে পুরো জলাশয়। সকালের নরম আলোয় ফুটন্ত শাপলার এই দৃশ্য সহজেই মুগ্ধ করে যেকাউকে। প্রকৃতির খুব চেনা এই সৌন্দর্যই যেন শরতের সকালে জলাশয়কে করে তোলে আরও সুন্দর। ছবিগুলো সিলেট সদরের নালিয়া গ্রাম থেকে তোলা।জলাশয়ে ফুটে আছে লাল শাপলা চারদিকে সবুজ ঘাস।
এর মধ্যে ফুটন্ত শাপলাপাপড়ি মেলে আছে শাপলা বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে জুলাই থেকে ফুটতে শুরু করে লাল শাপলা কোথাও একটি করে শাপলা ফুটেছে, কোথাও এক-দুটি করে। কোথাও ঝাড় বেঁধে ফুটেছে ফুল-কন্যারা যেদিকেই তাকানো যায়, লাল শাপলার ছড়াছড়ি সবুজ পাতায় হেলে পড়েছে একটি শাপলা শাপলার পাতায় বসে মাছ শিকারি কানিবক শিকারের পর উড়ে যাচ্ছে বকটি
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।