advertisement
advertisement

মোবাইল চার্জে দৈনিক কতটা বিদ্যুৎ খরচ হয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
মোবাইল চার্জে দৈনিক কতটা বিদ্যুৎ খরচ হয়

মোবাইল ফোন চার্জিং

advertisement

মোবাইল ফোন রাতে চার্জে রেখে ঘুমাতে যান প্রায় সবাই। সকালে ব্যাটারির চার্জ শতভাগ দেখে সন্তুষ্ট হন। কিন্তু ভেতরে কতটা বিদ্যুৎ পুড়ল, সেই হিসাব কেউ রাখেন না।ব্যাটারির ক্ষমতা মাপা হয় মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারে। আজকালকার ফোনে এই সংখ্যা ৪ থেকে ৫ হাজারের মধ্যে থাকে। ভোল্টেজ ধরা হয় সাধারণত ৩.৮ ভোল্টের আশপাশে। দুটো গুণ করলে শক্তির প্রকৃত পরিমাণ বের হয় ওয়াট-আওয়ারে। সংখ্যাটা দাঁড়ায় ১৫ থেকে ১৯-এর মধ্যে।

শূন্য থেকে পূর্ণ চার্জে ব্যাটারির নিজের চাহিদা এতটুকুই।দেয়ালের সকেট থেকে যে বিদ্যুৎ টানা হয়, সেটি পুরোপুরি ব্যাটারিতে পৌঁছায় না। চার্জার অল্টারনেটিং কারেন্ট বা এসিকে ডাইরেক্ট কারেন্ট বা ডিসিতে বদলায়। এই বদলানোর সময় কিছুটা শক্তি তাপ হয়ে যায়, যা হাতের তালুতেই টের পাওয়া যায়। এই শক্তির অপচয় বা ক্ষয়ের পরিমাণ ১৫ থেকে ২০ শতাংশ।

তাই প্রতি চার্জে আসল খরচ গিয়ে দাঁড়ায় ১৮ থেকে ২৩ ওয়াট-আওয়ার।মোবাইল চার্জ করতে শেষ দিকে বেশি সময় লাগে কেনব্যাটারির ক্ষমতা মাপা হয় মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর