রাফি ইংলিশ মিডিয়ামের ছাত্র। বাংলা তার কাছে মোটামুটি বিদেশি ভাষা। বাংলা বই খুলে কোনো শব্দ বুঝতে না পারলে সে সরাসরি মায়ের কাছে যায়। মা-ই তার বাংলা অভিধান।সেদিন বাংলা বই পড়তে গিয়ে রাফি আটকে গেল। বইয়ে লেখা আছে, সূর্য পশ্চিমে অস্ত যায়।রাফি জিজ্ঞেস করল, ‘মা, অস্ত যায় মানে কী?’মা বললেন, ‘অস্ত যাওয়া মানে ডুবে যাওয়া।’রাফি আর কোনো প্রশ্ন করল না। তার কাছে বিষয়টি এখন পরিষ্কার।
অস্ত যাওয়া মানে ডুবে যাওয়া।কয়েক দিন পর বাংলা পরীক্ষায় প্রশ্ন এল, ‘অস্ত যাওয়া’ দিয়ে বাক্য রচনা করো।ডিম সিন্ডিকেটে এআই (AI) বিপ্লবসেকালের বিজ্ঞাপন একালেআহসান হাবীবের প্রিয় ৪ কৌতুকরাফির মনে হলো, বইয়ের মুখস্থ বাক্য না লিখে নিজের জীবনের বাস্তব উদাহরণ দিলে শিক্ষক খুশি হবেন। রাফি লিখল, ‘দাদু সাঁতার জানেন না, তাই তিনি পুকুরে অস্ত গেছেন’।কয়েক দিন আগে রাফির দাদু পুকুরে পড়ে গেছিলেন।
মাছকে খাবার দিতে গিয়ে পা পিছলে পানিতে পড়েছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।