মা–বাবাকে বুঝিয়ে দারুণ একটা ওয়াটার পার্ক রিসোর্টে গেলে ছুটি কাটাতে। ইন্টারনেটে তাদের বিজ্ঞাপন দেখে মনে হয়েছিল, এর চেয়ে সুন্দর জায়গা আর হতেই পারে না। কিন্তু সেখানে পৌঁছানোর পর দেখলে, পার্কিং লট একদম খাঁ খাঁ করছে। এমন নয় যে অফ সিজন বলে ভিড় কম, বরং পরিবেশটা এমন যেন শেষ অতিথিরা কোনো এক রহস্যময় কারণে পালিয়েছে। হয়তো অনেক দিন এখানে কেউ আসার সাহস পায়নি!লবির কার্পেটগুলো জায়গায় জায়গায় ছেঁড়া, করিডরগুলো অন্ধকার ও ভুতুড়ে।
সেই যে বিজ্ঞাপনে চকচকে স্লাইড দেখে আনন্দে মেতে উঠেছিলে, বাস্তবে সেখানে আছে পানিবিহীন শুকনো একটা সুইমিং পুল। তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটা ভাঙাচোরা স্লাইড! রিসেপশনিস্ট বেশ হাসিমুখেই তোমাদের বললেন, ‘যেকোনো একটা রুম পছন্দ করে ঢুকে পড়ুন।’ পরিস্থিতি এতটাই গা–ছমছমে যে রাতে ঘুমানোর আগে বাধ্য হয়ে দরজার পেছনে ভারী একটা আলমারি ঠেলে দিলে, যাতে হুট করে উটকো লোকজন ঢুকে পড়তে না পারে।
আর পরদিন সকালেই সেখান থেকে পগার পার!যে কাহিনি এতক্ষণ বললাম, তা কোনো বানানো গল্প নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।