advertisement
advertisement

ভালোবাসি তাই বশ্যতা স্বীকার করতে দ্বিধা নাই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
ভালোবাসি তাই বশ্যতা স্বীকার করতে দ্বিধা নাই

advertisement

তুমি গানটা শুনছ এই বিষণ্ন লাইনটার জন্যই তুমি শুনছ। আবার তাল দিচ্ছ ভালো কোন সংবেদের আশায়। দিনটাও ছিল গান শোনার। তখন সে কাচ সরায়ে বৃষ্টির দিকে তাকিয়ে ছিল। ঘন কালো মেঘ থেকে বৃষ্টি নামতে দেখল। বড় বড় ফোঁটায় ফোঁটাদের কত কথা, কত ভাবনা। বৃষ্টি কেন বড় হয়ে ছোট হয়, তারপর ধীরে ধীরে চলে যায়? তাতে তো তুমিও ঢুকে যাবে, সমস্যা হবে মিহিন ধারায় তোমারে চোখেই পড়বে না। তুমি কি আছ নাকি নাই! তোমার থাকা না–থাকাটা খুব নিয়মিত হয়ে গেছে।

সময়টা সরু হয়ে গেছে...কত দিন মনটা বেঁচে থাকে কে জানে। তুমি যদি একরকম আশার কথা বলো, তাহলে যে ফিরে আসবে একদিন সৎপিতার সাথে। বৃষ্টির সাথে দেখা হলে জানাবে তত দিন আমি পেছনে তাকাব না কোনো অপেক্ষায়।জীবন এতই ছড়ায়ে গেল যেজীবন এতই ছড়ায়ে গেল যে এখন প্রায় ভুলে যাই নিজের নাম। তোমার নামও আর ভেসে ওঠে না, শুধু আরও অনেক কিছু ভুলে যাবার কথা মনে হয়। তোমার মতোই ভাবতাম, জীবন একটা আর্ট হয়ে উঠবে। হৃদয়ের কোনো এক অন্দর থেকে আনন্দ উদিত হবে।

তুমি যেভাবে ভালোবাসতে চেয়ে আমারে ধরে উঠতে চাইছিলে, কিন্তু তা ছিল তোমার ভেতরই ভুলে যাওয়া একটা অবর্তমানতা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর