advertisement
advertisement

একসময় স্কুলের বেতন দিতে পারেননি, এখন ৩ হাজার কোটি রুপির মালিক সালমান খান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
একসময় স্কুলের বেতন দিতে পারেননি, এখন ৩ হাজার কোটি রুপির মালিক সালমান খান

স্কুল থেকেও সালমান খানকে বের করে দেওয়া হয়

advertisement

আজ ভারতের অন্যতম ধনী অভিনেতা সালমান খান। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি রুপি। অথচ একসময় স্কুলের বেতন সময়মতো দিতে না পারায় তাঁকেই ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। শুধু তা-ই নয়, একই কারণে একপর্যায়ে স্কুল থেকেও তাঁকে বের করে দেওয়া হয়।সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার উপস্থাপনায় ‘টু মাচ’ অনুষ্ঠানে শৈশবের সেই দিনের কথা জানিয়েছেন সালমান।

অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন আমির খানও।অভিনেতা সালমান খানবেতন বাকি থাকায় ক্লাসের বাইরেসালমান জানান, দুষ্টুমির জন্য স্কুলে প্রায়ই তাঁকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হতো। অন্য একদিনও বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তবে সেদিনের কারণ ছিল ভিন্ন।তখন সালমান চতুর্থ শ্রেণির ছাত্র। ছেলে কেন বাইরে দাঁড়িয়ে আছে, জানতে শিক্ষককে জিজ্ঞাসা করেন তাঁর বাবা সেলিম খান। শিক্ষক জানান, সালমান কোনো অপরাধ করেনি।

সময়মতো স্কুলের বেতন পরিশোধ না করায় তাঁকে বাইরে রাখা হয়েছে।সালমান বলেন, ‘তখন বাবা বলেছিলেন, “তাহলে তো আমাকে বাইরে দাঁড় করানো উচিত।”’এরপর স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের ব্যবস্থা করেন সেলিম খান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর