advertisement
advertisement

আসমানীরা কি এখনো রসুলপুরে, নাকি কড়াইলে?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ণ
আসমানীরা কি এখনো রসুলপুরে, নাকি কড়াইলে?

বস্তির বাসিন্দারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত থেকে যান

advertisement

‘সবার জন্য পর্যাপ্ত বাসস্থান’—বিশ্ব বসতি দিবস ২০২৬-এর প্রতিপাদ্য। প্রতিপাদ্যটি পড়তে গিয়ে মনে পড়ে কবি জসীমউদ্‌দীনের সেই আসমানীর কথা— ‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।

একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।’এত বছর পর আজ যদি আমরা আসমানীদের খুঁজতে বের হই, কোথায় যাব—রসুলপুরে, নাকি কড়াইলে?প্রশ্নটি কোনো একজন আসমানীর ঠিকানা খোঁজার নয়। এটি বাংলাদেশের উন্নয়ন, নগরায়ণ ও আবাসনব্যবস্থার প্রশ্ন।

রসুলপুরের ভেন্না পাতার ছানি হয়তো বদলেছে; কিন্তু নিরাপদ, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ বাসস্থানের সংকট কি বদলেছে?কড়াইল বস্তিতে আগুন যে বার্তা দিয়ে গেলআজকের আসমানীদের দেখা মেলে করাইল, সাততলা, ভাসানটেকসহ ঢাকা ও দেশের বিভিন্ন শহরের অনানুষ্ঠানিক বসতিতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর