advertisement
advertisement

ছোট উদ্যোক্তাদের ব্যাংক হিসাব খোলায় ভ্যাটের নিবন্ধনে অব্যাহতি চান ব্যাংকাররা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
ছোট উদ্যোক্তাদের ব্যাংক হিসাব খোলায় ভ্যাটের নিবন্ধনে অব্যাহতি চান ব্যাংকাররা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়

advertisement

চলতি অর্থবছরের বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তাসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলতে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করা হয়, যা ভ্যাটের নিবন্ধন হিসেবে পরিচিত। ফলে দেশের ছোট ছোট উদ্যোক্তারা বিআইএন ছাড়া ব্যাংক হিসাব খুলতে পারছেন না। অনেকে বিআইএন নিতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় ব্যাংকাররা বিপাকে পড়েছেন। বিআইএন ছাড়া ছোট ছোট উদ্যোক্তাদের ব্যাংক হিসাব খুলতে পারছে না ব্যাংকগুলো।

তাই তাঁরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগের দ্বারস্থ হন। দেশের ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) গত ১৭ আগস্ট এনবিআরে চিঠি দেয়। ব্যাংকাররা চান, ছোট উদ্যোক্তা বা ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য যেন এই বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়। কিন্তু এনবিআরের ভ্যাট বিভাগ এখনো সাড়া দেয়নি।গত ১৭ সেপ্টেম্বর এনবিআরের ভ্যাট বাস্তবায়ন শাখার পক্ষ থেকে এবিবির ওই চিঠির জবাব দেওয়া হয়।

জবাবে বলা হয়, আইনি বাধ্যবাধকতা থাকায় আবেদনটি বিবেচনা করার কোনো সুযোগ নেই; বরং নতুন হিসাব খোলার ক্ষেত্রে সব ব্যাংককে ভ্যাটের নিবন্ধন যাচাই করতে দ্রুত নির্দেশনা দিতে পাল্টা অনুরোধ জানানো হয়।এনবিআরের এক কর্মকর্তা বলেন, বিষয়টি আইনের মাধ্যমে সংযোজন করায় কাউকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর