advertisement
advertisement

একটি চাকরির পেছনে ১,৪৩০ জন! সরকারি চাকরিতে প্রতিযোগিতা কতটা তীব্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ণ
একটি চাকরির পেছনে ১,৪৩০ জন! সরকারি চাকরিতে প্রতিযোগিতা কতটা তীব্র

প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করছেন

advertisement

প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করছেন। তাঁদের জন্য নতুন কাজ কতটা তৈরি হচ্ছে, সেই প্রশ্নের মধ্যেই সরকারি চাকরিতে তীব্র প্রতিযোগিতার নতুন চিত্র সামনে এসেছে। সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫টি পদের বিপরীতে আবেদন করেছেন ২১ লাখ ২৩ হাজারের বেশি প্রার্থী। অর্থাৎ একটি পদের জন্য গড়ে প্রায় ১ হাজার ৪৩০ জন।

চাকরির বাজারে নতুন মানুষের চাপ বাড়লেও তাঁদের জন্য কাজের সুযোগ কতটা বাড়ছে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।একটি পদের জন্য এত প্রার্থীসমাজসেবা অধিদপ্তর ৫২টি ক্যাটাগরিতে ১ হাজার ৪৮৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। ২ জুন থেকে ২৩ জুন ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যায়, মোট ২১ লাখ ২৩ হাজার প্রার্থী আবেদন জমা দিয়েছেন।

মোট পদসংখ্যা দিয়ে হিসাব করলে প্রতি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ১ হাজার ৪৩০ জন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর