নিউজিল্যান্ডে ১৬ নভেম্বর ২০২৬ থেকে নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা সম্প্রসারণ করছে
অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপের পর নিউজিল্যান্ডে পড়াশোনার প্রতি ঝোঁক বাড়ছে শিক্ষার্থীদের। এর পেছনে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ানোসহ নানা কারণ রয়েছে। আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে যাঁরা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য হবেন না, তাঁদের জন্য ছয় মাসমেয়াদি নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’ও চালু করা হবে।
এদিকে নিউজিল্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষ ২০২৬ সালের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা নির্ধারণে ২৪টি অনুমোদিত শিক্ষাগত যোগ্যতার তালিকা প্রকাশ করেছে। তালিকায় লেভেল ৪ সার্টিফিকেট থেকে শুরু করে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা পর্যন্ত বিভিন্ন কোর্স অন্তর্ভুক্ত আছে। ইঞ্জিনিয়ারিং, নির্মাণ, শিক্ষা ও কৃষি খাতের স্নাতকেরা এই ভিসার আওতায় পড়বেন।
নিউজিল্যান্ড কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (NZQF) অনুযায়ী লেভেল ৭ বা তার নিচের নন-ডিগ্রি কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীরা কেবল তাদের পড়াশোনার সঙ্গে সরাসরি সম্পর্কিত চাকরিতে কাজ করতে পারবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।