advertisement
advertisement

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যদি ভবসিন্ধু বিশ্বাস স্যারের মতো একজন শিক্ষক থাকতেন!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ণ
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যদি ভবসিন্ধু বিশ্বাস স্যারের মতো একজন শিক্ষক থাকতেন!

প্রকৌশলী শ্রীযুক্ত ভবসিন্ধু বিশ্বাস

advertisement

সেদিন এক সন্ধ্যাকালীন আড্ডায় গিয়েছিলাম। নানা কথার ফাঁকে কখন যে আলাপ গড়িয়ে গেল আমাদের যার যার প্রিয় কিংবা শ্রদ্ধেয় শিক্ষকদের প্রসঙ্গে, তা খেয়ালই করিনি। সবাই একে একে তাঁদের প্রিয় শিক্ষকদের কথা বলছিলেন। আমি চুপচাপ শুনছিলাম। আমাকে নিশ্চুপ দেখে আড্ডার এক ভদ্রলোক বললেন— ‘আচ্ছা, আপনি তো প্রায় তিন দশক দেশ-বিদেশের নানা বিশ্ববিদ্যালয়ে সময় কাটিয়েছেন।

তা বলুন না, আপনার প্রিয় শিক্ষক সম্পর্কে?’ প্রশ্নটা শুনেই কেন যেন থমকে গেলাম। মনে হলো, কেউ যেন বহুদিনের বন্ধ দরজায় আলতো করে কড়া নেড়েছে। হারিয়ে গেলাম অনেক দূরের, অনেক পুরোনো কিছু দিনের ভেতর। মনে পড়ে গেল আমার জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষকের কথা—একজন মানুষ, যাঁকে একসময় হারিয়ে ফেলেছিলাম; অথচ মন থেকে কখনো হারাতে পারিনি। বললাম, তাঁকে খুঁজে পাওয়ার গল্প। বছর কয়েক আগের কথা।

বহুদিন ধরে মনের এক কোণে লুকিয়ে থাকা তাগিদ থেকেই একদিন ফোন করেছিলাম খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের তড়িৎ কৌশল বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধানকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর