তরুণ বয়স মানেই উচ্চ রক্তচাপের ঝুঁকি নেই, এমন ধারণা ঠিক নয়। উচ্চ রক্তচাপ অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই শরীরে ক্ষতি করতে পারে
রাকিবের বয়স ২৯ বছর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কাজের প্রয়োজনে প্রতিদিন দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। সকালে তাড়াহুড়া করে নাশতা, দুপুরে অফিসের খাবার আর রাতে বাসায় ফিরে ভারী খাবার—এভাবেই চলে তাঁর দিন। নিয়মিত শরীরচর্চার সুযোগ হয় না। সপ্তাহের বেশির ভাগ দিনই অফিস থেকে ফিরতে রাত হয়ে যায়। ছুটির দিনেও বিশ্রাম নেওয়ার বদলে ঘুম, মুঠোফোন আর অফিসের কিছু বাকি কাজ নিয়েই সময় কাটে।
কয়েক মাস ধরে মাঝেমধ্যে মাথাব্যথা হলেও বিষয়টি গুরুত্ব দেননি রাকিব। একদিন পরিবারের একজনের পরামর্শে রক্তচাপ মাপতে গিয়ে দেখা গেল, তাঁর রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি। চিকিৎসকের পরামর্শে পরবর্তী সময়ে কয়েকবার রক্তচাপ মাপার পর উচ্চ রক্তচাপের বিষয়টি নিশ্চিত হয়। রাকিবের মতো ঘটনা এখন আর শুধু বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নয়। উচ্চ রক্তচাপ বিশ্বজুড়ে একটি বড় জনস্বাস্থ্য সমস্যা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে ৩০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১৪০ কোটি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।