advertisement
advertisement

বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফট, ইনফোসিস, টাটাসহ আটটি কোম্পানির ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফট, ইনফোসিস, টাটাসহ আটটি কোম্পানির ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের পতাকার পাশে এইচ-১বি ভিসার আবেদনপত্র

advertisement

এইচ–১বি ভিসা কর্মসূচি সংক্রান্ত জটিলতার জেরে বিদেশি দক্ষ কর্মীদের স্থায়ী নিয়োগে মাইক্রোসফট ও টাটাসহ প্রযুক্তি খাতের কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অভিযোগ করেন, বিদেশি ও দক্ষ কর্মী নিয়োগে এইচ-১বি ভিসা কর্মসূচির অপব্যবহার করছে আটটি প্রতিষ্ঠান।

এসব প্রতিষ্ঠান হলো—মাইক্রোসফট, অ্যাডোবি, কগনিজ্যান্ট, ইনফোসিস, টাটা, উইপ্রো, এইচসিএল ও ক্যাপজেমিনি।এ বিষয়ে জে ডি ভ্যান্স বলেন, ‘মাইক্রোসফটের মতো আর কোনো কোম্পানি এ ভিসা ব্যবস্থার এতটা অপব্যবহার করেনি।’ ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের অভিযোগ, মাইক্রোসফট মার্কিন কর্মীদের বাদ দিয়ে ‘বিদেশি চুক্তিবদ্ধ কর্মী’ নিয়োগ দিচ্ছে।এ সময় যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী কিথ সোন্ডারলিং বলেন, পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রামের (পিইআরএম) আওতায় মাইক্রোসফট, টাটা, ইনফোসিসসহ ওই আট প্রতিষ্ঠানের নতুন ও চলমান কোনো ভিসা আবেদন আর প্রক্রিয়া করা হবে না।যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বিদেশি কর্মী নিয়োগে পিইআরএম একটি গুরুত্বপূর্ণ ধাপ।

প্রতি বছর দেশটিতে প্রায় ৮৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয়।প্রতিক্রিয়া জানতে আটটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর