পুলিশ
বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। ‘শৃঙ্খলা নিরাপত্তা অগ্রগতি’ মূলমন্ত্রে বলীয়ান হয়ে এবং ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে সারা দেশে পুলিশ সদস্য নিয়োগের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র ও বাংলাদেশ পুলিশের অফিশিয়াল মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।পুলিশ কনস্টেবল নিয়োগ প্রসঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা প্রথম আলোকে বলেন, কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে কতসংখ্যক কনস্টেবল নিয়োগ করা হবে, সেটি এখনো নির্ধারিত হয়নি।
দেশের সব জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সুযোগ পাবেন।নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবেবিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীরা অনলাইনে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।