advertisement
advertisement

গান আমার প্রেম, অভিনয় আমার পেশা: কুসুম শিকদার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
গান আমার প্রেম, অভিনয় আমার পেশা: কুসুম শিকদার

কুসুম শিকদার। ছবি: শিল্পীর সৌজন্যে

advertisement

গান দিয়েই কুসুম শিকদারের ক্যারিয়ার শুরু হয়েছিল। অ্যালবামও বের করেছিলেন। এবার নতুন গান গাইলেন তিনি। সেই গানটি আজ শুক্রবার তাঁর ‘কুসুম শিকদার’ নামে ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ‘প্রবল ঘোর’ শিরোনামে গানটি লিখেছেনও কুসুম। সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি।কুসুম জানান, এটি তাঁর পছন্দের একটি গান। করোনাভাইরাসের শুরুর সময়ে লিখেছিলেন। পরে রেকর্ডিং করলেও মিউজিক ভিডিও শুটিং করতে না পারায় গানটি আর প্রকাশ করেননি।

জানালেন, অবশেষে গত জুনে কক্সবাজারে গানটির মিউজিক ভিডিও শুটিং করেছেন। তাঁর সঙ্গে মডেল হয়েছিলেন শাহ রাসেল।কুসুম শিকদার। ছবি: শিল্পীর সৌজন্যে কুসুম শিকদার বলেন, ‘মাঝখানে সিনেমা পরিচালনা করেছি। এতে বড় একটা সময় চলে যায়। যে কারণে চাইলেও গানটির সব কাজ শেষ করতে পারছিলাম না। এই সময় কিছু গান করলেও মৌলিক গান করতে পারিনি। এদিকে প্রায়ই দর্শকদের অনেকেই জানতে চান, নতুন গান কবে আসছে।

আমার শুরুর দিকের “নেশা” গানটির কথা এখনো অনেকেই বলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর