পিৎজা, বার্গার, পাস্তা—যা-ই বলুন না কেন, এগুলো উচ্চ ফ্যাট ও লবণযুক্ত খাবার
ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পটেটো চিপস, পিৎজা, কোমল পানীয়, চিকেন ফ্রাই কিংবা কুকিজ—নামগুলো শুনলেই খেতে ইচ্ছা করে, তাই না? খাবারগুলো দেখতে ও স্বাদে আলাদা হলেও এগুলোর মধ্যে একটি মিল আছে। এগুলোর সব কটিতেই থাকে প্রচুর লবণ, বাড়তি চিনি ও স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি। এসব উপাদান খাবারকে সুস্বাদু করে তোলে এবং বারবার খাওয়ার ইচ্ছা জাগাতে পারে।কিন্তু অস্বাস্থ্যকর খাবার এত সুস্বাদু লাগে কেন?
স্বাস্থ্যকর খাবারের চেয়ে এগুলোই–বা বেশি আকর্ষণীয় মনে হয় কেন? আর পছন্দের খাবার না ছেড়েও কীভাবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা যায়?চর্বি, লবণ আর চিনি থাকলেই কি খাবার বেশি মজার হয়লবণ, চিনি ও চর্বি খাবারের স্বাদ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব উপাদানের সঙ্গে খাবারের গন্ধ, মচমচে ভাব ও মুখে অনুভূত গঠনেরও সম্পর্ক রয়েছে।
যেমন গরম–গরম ফ্রেঞ্চ ফ্রাইয়ের বাইরের মচমচে আবরণ আর ভেতরের নরম অংশ কিংবা চকলেট কেকের মিষ্টি স্বাদ আমাদের আকৃষ্ট করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।