advertisement
advertisement

আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ, পদত্যাগের দাবি প্রত্যাখ্যান প্রধানমন্ত্রীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ, পদত্যাগের দাবি প্রত্যাখ্যান প্রধানমন্ত্রীর

আলবেনিয়ায় জাতীয় পতাকা হাতে এক বিক্ষোভকারী

advertisement

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রাম গতকাল বৃহস্পতিবার তাঁর পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন। এর আগে দেশটির রাজধানী তিরানায় হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করেন। এ সময় দাঙ্গা পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে।বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত এবং শিক্ষা খাতকে অবহেলা করছেন।

একই সঙ্গে আলবেনিয়ার দক্ষিণ উপকূলের কিছু অংশ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার–সমর্থিত একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণের জন্য বিক্রি করে দেওয়ায় তারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

তাঁদের অভিযোগ, একটি বিলাসবহুল রিসোর্ট উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে গ্রীষ্মজুড়ে চলা শান্তিপূর্ণ বিক্ষোভে তাদের উদ্বেগের কথা কেউ শোনেনি।এদি রামের সরকার অবশ্য এসব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর