advertisement
advertisement

অ্যামেলিয়া এয়ারহার্টের নিখোঁজ–রহস্য সমাধানে ৮৯ বছর পর আবারও শুরু হচ্ছে অভিযান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
অ্যামেলিয়া এয়ারহার্টের নিখোঁজ–রহস্য সমাধানে ৮৯ বছর পর আবারও শুরু হচ্ছে অভিযান

নিখোঁজ বৈমানিক অ্যামেলিয়া এয়ারহার্টের খোঁজে আবারও শুরু হচ্ছে অভিযান

advertisement

বিমান নিয়ে পৃথিবী ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখেছিলেন অ্যামেলিয়া এয়ারহার্ট। ১৯৩৭ সালের ২ জুলাই পৃথিবী প্রদক্ষিণের অভিযানে গিয়ে নিখোঁজ হন এই দুঃসাহসী মার্কিন বৈমানিক। তাঁর সঙ্গে ছিলেন নাবিক ও দিকনির্ণয় বিশেষজ্ঞ ফ্রেড নুনান। প্রায় ৮৯ বছর পরও জানা যায়নি, তাঁদের বিমানটির শেষ পর্যন্ত কী হয়েছিল।

এবার স্যাটেলাইটে দেখা একটি রহস্যময় বস্তুর সূত্র ধরে নতুন করে শুরু হচ্ছে অনুসন্ধান।এয়ারহার্টের লক্ষ্য ছিল বিমান চালিয়ে পৃথিবী ঘুরে আসা প্রথম নারী হওয়া। তাঁর লকহিড ১০ই ইলেকট্রা বিমানটি এরই মধ্যে প্রায় ৩৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। বাকি ছিল প্রায় ১১ হাজার কিলোমিটার। ২ জুলাই নিউগিনির লে শহর থেকে প্রশান্ত মহাসাগরের ছোট্ট হাউল্যান্ড দ্বীপের উদ্দেশে রওনা হন তিনি।

দীর্ঘ প্রায় ১৮ ঘণ্টার উড়ান শেষে সেখানে পৌঁছানোর কথা ছিল তাঁর।সাকার, পিরানহাসহ ৫ রাক্ষুসে মাছ কেন রাক্ষুসেএই জিনিসগুলো এয়ারহার্টের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়কিন্তু যাত্রার প্রায় ১৯ ঘণ্টা পর হাউল্যান্ড দ্বীপের কাছে অপেক্ষমাণ মার্কিন কোস্টগার্ডের জাহাজ ইতাস্কায় তাঁর বিমানের বেতারবার্তা পৌঁছাতে থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর