advertisement
advertisement

বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের আগে যে প্রস্তুতি জরুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের আগে যে প্রস্তুতি জরুরি

শুধু ভালো একাডেমিক রেজাল্ট থাকলেই হয় না; আবেদনে নিজের যোগ্যতা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা কার্যকরভাবে তুলে ধরাও জরুরি

advertisement

বিদেশে উচ্চশিক্ষার জন্য পছন্দের দেশ ও বিশ্ববিদ্যালয় ঠিক করেছেন, কিন্তু আবেদনপ্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন? স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) কীভাবে লিখবেন, কার কাছে সুপারিশপত্র চাইবেন কিংবা কোন নথি কখন জমা দিতে হবে? আবেদনের আগে এসব প্রশ্নের সঠিক উত্তর পাওয়াটা অনেক শিক্ষার্থীর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

শুধু ভালো একাডেমিক রেজাল্ট থাকলেই হয় না; আবেদনে নিজের যোগ্যতা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা কার্যকরভাবে তুলে ধরাও জরুরি। তাই শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়িয়ে বিদেশযাত্রার আবেদনের শুরু থেকেই পরিকল্পিত প্রস্তুতি নেওয়া প্রয়োজন।স্টেটমেন্ট অব পারপাস ও সুপারিশপত্রবিদেশে উচ্চশিক্ষার আবেদনে এসওপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এতে কেন নির্দিষ্ট বিষয় নিয়ে পড়তে চান, সংশ্লিষ্ট বিষয়ে আপনার আগ্রহ কীভাবে তৈরি হয়েছে, পূর্ববর্তী পড়াশোনা ও অভিজ্ঞতা কীভাবে আপনাকে প্রস্তুত করেছে এবং ভবিষ্যতে কী করতে চান—এসব বিষয় স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর