নদী, সবুজ আর খোলা আকাশ মিলিয়ে ছুটি কাটানোর এক চমৎকার স্থান ‘জল কাচারি-ধলেশ্বরী’
প্রথম আলোর ‘নকশা’র একটি ফটোশুটের কাজে গত বর্ষায় যাওয়া হয়েছিল কেরানীগঞ্জের ‘জল কাচারি-ধলেশ্বরী’। যাওয়ার সময় ভেবেছিলাম, গতানুগতিক কোনো রিসোর্টই হবে। কিন্তু গিয়ে তো চক্ষু চড়কগাছ! রাজধানী থেকে খুব দূরে না গিয়েও যে নদীর এত কাছাকাছি সময় কাটানোর সুযোগ আছে, জানা ছিল না। একদম নদী ঘেঁষেই বসে থাকা যায় সারা দিন।
চাইলে পাটাতনে পা দোলানো অথবা নৌকায় ঘোরাও যায়।নদী, সবুজ আর খোলা আকাশ মিলিয়ে ছুটি কাটানোর এক চমৎকার স্থান ‘জল কাচারি-ধলেশ্বরী’ঢাকার কাছেই কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে গড়ে উঠেছে এই কটেজ। চারপাশে ঘনবসতি বা শহরের কোলাহল নেই। নদী, সবুজ আর খোলা আকাশ মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে ছুটি কাটানোর এক চমৎকার স্থান। নদীর ওপর কাঠের ডেক বা পাটাতন থেকে উপভোগ করতে পারবেন ধলেশ্বরীর শান্ত, স্নিগ্ধ সৌন্দর্য।
ঘুরে আসুন ঢাকার নতুন বিনোদনকেন্দ্র অ্যাকুয়ারিয়াম পার্কে, যেখানে আছে মাছ, পাখি ও জলপ্রপাতএকদম নদীর পাড় ঘেঁষেই গড়ে তোলা পাটাতনে বসে থাকা যায় সারা দিনকাঠের পাটাতনের মাঝখানে টিনের ছাউনি দেওয়া বসার জায়গা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।