প্যানটোনের ২০২৬ সালের ‘কালার অব দ্য ইয়ার’ ক্লাউড ড্যান্সার রঙের সাদা পোশাকে স্নিগ্ধ সাজে ধরা দিলেন অভিনেত্রী সাফা কবির। তাঁর সাম্প্রতিক ফটোশুটে ফুটে উঠেছে স্বপ্নিল এক আবহ। রইল বিস্তারিত ...।নিত্যনতুন পোশাক আর সাজে ভক্তদের সামনে হাজির হতে পছন্দ করেন অভিনেত্রী সাফা কবির। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা মেলে তাঁর নানা রকম লুকের। এথনিক হোক কিংবা ওয়েস্টার্ন, দুই ধরনের পোশাকেই সাবলীল সাফা।
ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে এবার মোলায়েম সাদা রঙের পোশাকে ধরা দিলেন তিনি। প্যানটোনের ২০২৬ সালের ‘কালার অব দ্য ইয়ার’ ক্লাউড ড্যান্সার ঘরানার এই সাদা রঙে তাঁর সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা আর সরলতা।সাফার পরনে সাদা নুডল স্ট্র্যাপের টপ ও একই রঙের হাইওয়েষ্ট প্যান্ট টাক করা সঙ্গে। পোশাকের সাধারণ কাটছাঁট আর সাদা রঙের মেলবন্ধনে পুরো লুকে তৈরি হয়েছে পরিচ্ছন্ন, মিনিমাল আর স্বপ্নিল এক আবহ।
খোলা রাখা বাদামি চুলে বড় বড় ঢেউখেলানো কার্ল তাঁর সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।