advertisement
advertisement

দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’ আজ শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’ আজ শুরু

বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফেয়ারটি সবার জন্য উন্মুক্ত

advertisement

আধুনিক শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ ও উন্নত ক্যারিয়ার গঠনের সম্ভাবনা বিবেচনায় বিদেশে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে বাংলাদেশের শিক্ষার্থীদের। এই স্বপ্ন পূরণে প্রয়োজন সঠিক পরিকল্পনা, যথাযথ প্রস্তুতি ও নির্ভরযোগ্য তথ্য।প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে তাঁদের জন্য রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’।

ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ স্লোগানে দুই দিনের অফলাইন আয়োজন চলবে শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত। এই আয়োজনে থাকছে বিদেশে উচ্চশিক্ষা ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত তথ্য, স্কলারশিপ ও আবেদনবিষয়ক পরামর্শ এবং শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা।

শিক্ষার্থীদের সরাসরি দিকনির্দেশনা দিতে মেলায় থাকছে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা–পরামর্শক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর ৪০টির বেশি স্টল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর