তৈরি পোশাকশিল্প
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনে সদস্যদের নাম চেয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার মালিকদের সংগঠন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের কাছে মালিকপক্ষের প্রতিনিধি চেয়ে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।
একই সঙ্গে শ্রমিকপক্ষের প্রতিনিধির জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতিকে চিঠি দেওয়া হয়েছে।বিভিন্ন শ্রমিক সংগঠনের দাবির মুখে চলতি মাসের শুরুতে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার।
তখন শ্রম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ইঙ্গিত দেন, অক্টোবরের মধ্যেই ন্যূনতম মজুরি বোর্ড গঠিত হতে পারে।এদিকে মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে তিন দিন ধরে উত্তরায় সড়ক অবরোধ করছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।