advertisement
advertisement

‘আনঅফিশিয়াল হিরোইন’ এবার সত্যি নায়িকা, ১২ ছবিতে চিনে নিন নতুন মিমকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
‘আনঅফিশিয়াল হিরোইন’ এবার সত্যি নায়িকা, ১২ ছবিতে চিনে নিন নতুন মিমকে

আজিজুন মিম। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘চিরকুট’ সিনেমা। মুনতাসীর আকিব পরিচালিত সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজিজুন মিম। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপে নতুন সিনেমা, নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন এই নবাগত অভিনেত্রী। ১২ ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য—আজিজুন মিম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটার করতেন। পাশাপাশি ছোটখাটো কিছু অনলাইন ও পর্দার কাজেও যুক্ত ছিলেন।

তখন সহপাঠী ও ক্যাম্পাসের পরিচিতজনেরা মজা করে তাঁকে ‘হিরোইন’ বলে ডাকতেন। সেই ডাকই নাকি বেশি ভালো লাগত মিমের। মিম বলেন, ‘ক্যাম্পাসে কাজ শুরু করার পর সবাই খুব “হিরোইন” বলে ডাকত। এখন তো অনেকটা পথ পেরিয়ে এসেছি। শুরু বলা যায়, তবে এর আগেও একটা গল্প আছে।

তখন ক্লাসমেট, ব্যাচমেট ও বিশ্ববিদ্যালয়ের সবাই যখন আমাকে আনঅফিশিয়ালি হিরোইন ডাকত, আমার কিন্তু ওইটাই বেশি ভালো লাগত।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেএবার বড় পর্দায় সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর