advertisement
advertisement

হাঁটতে পারতেন না, কেঁদেছেন কত রাত—সেই বিশ্বনাথের চোখে এখন সাফের স্বপ্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
হাঁটতে পারতেন না, কেঁদেছেন কত রাত—সেই বিশ্বনাথের চোখে এখন সাফের স্বপ্ন

মাঠে ফেরার লড়াই চলছে বিশ্বনাথ ঘোষের

advertisement

কখনো কখনো জীবনে এমন সুযোগ আসে, যা হাতছাড়া করলে আফসোস করতে হয় অনেক দিন। বিশ্বনাথ ঘোষের কাছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ তেমনই এক সুযোগ। ২২ বছরের শিরোপাখরা ঘোচানোর সুযোগ। নিজেদের মাঠে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার সুযোগ।আগামী ৫ নভেম্বর শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দলে আছেন হামজা চৌধুরী, শমিত শোমের মতো ফুটবলার। ঘরের মাঠে খেলা।

সব মিলিয়ে এবার শিরোপা জয়ের দারুণ এক সম্ভাবনা দেখছেন বাংলাদেশের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তাঁর কণ্ঠে দৃঢ় প্রত্যয়, ‘এমন সুযোগ আর আসবে না।’২০০৩ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। সেই অপেক্ষার অবসান ঘটাতে চান বিশ্বনাথ, ‘নিজেদের মাঠে খেলা। তা ছাড়া এখন আমাদের দলে বড় বড় প্রোফাইলের খেলোয়াড়ও আছেন। মূল লক্ষ্য ট্রফি জেতা।

কীভাবে ট্রফিটা দেশে রাখা যায়, সেটাই সবাইকে ভাবতে হবে।’তবে দেশের ফুটবলকে নিয়ে এমন স্বপ্ন দেখলেও বিশ্বনাথ নিজেই এখন অনিশ্চয়তায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর