advertisement
advertisement

ডলারের একক আধিপত্য থেকে বেরিয়ে আসার সুযোগ: বৈদেশিক বাণিজ্যে বাংলাদেশি টাকার নতুন সম্ভাবনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ণ
ডলারের একক আধিপত্য থেকে বেরিয়ে আসার সুযোগ: বৈদেশিক বাণিজ্যে বাংলাদেশি টাকার নতুন সম্ভাবনা

টাকা

advertisement

বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের প্রভাব দীর্ঘদিনের। আন্তর্জাতিক বাণিজ্য, পণ্য আমদানি-রপ্তানি, জ্বালানি কেনাবেচা, বৈদেশিক ঋণ পরিশোধ এবং কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় ডলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ফলে আন্তর্জাতিক বাজারে ডলারের বিনিময়মূল্য বৃদ্ধি কিংবা সরবরাহে সংকট দেখা দিলে বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতিতে তার সরাসরি প্রভাব পড়ে।কিন্তু পরিবর্তিত বিশ্ব অর্থনৈতিক বাস্তবতায় অনেক দেশই আন্তর্জাতিক বাণিজ্যে নিজস্ব মুদ্রা কিংবা অংশীদার দেশের মুদ্রা ব্যবহারের সুযোগ খুঁজছে।

এর উদ্দেশ্য ডলারকে সম্পূর্ণ বাদ দেওয়া নয়; বরং বৈদেশিক লেনদেনে একক মুদ্রার ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প ব্যবস্থা গড়ে তোলা।বাংলাদেশের জন্যও এই উদ্যোগ হতে পারে বৈদেশিক বাণিজ্যের ব্যয় নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমানো এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ।ডলারের ওপর অতিরিক্ত নির্ভরতা কেন উদ্বেগেরবাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক রপ্তানি, প্রবাসী আয়, বৈদেশিক বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর