দেবী দুর্গার চোখ আঁকছেন প্রতিমাশিল্পী শ্রীকান্ত সরকার। গত শনিবার বিকেলে বগুড়ার শেরপুর শহরের দক্ষিণ সাহাপাড়ার ষোলআনা মণ্ডপে
বাঁশের কাঠামোয় খড় জড়িয়ে গড়ে ওঠে অবয়ব। তার ওপর মাটির প্রলেপ। এরপর হাতের নিপুণ ছোঁয়ায় ফোটে চোখ-মুখের আদল। সবশেষে রংতুলির আঁচড়ে যেন প্রাণ পান দেব–দেবী। প্রতিটি ধাপে লাগে দক্ষতা, ধৈর্য আর গভীর মনোযোগ। প্রতিমা তৈরির এই কাজই বদলে দিয়েছে বগুড়ার শেরপুর শহরের দক্ষিণ সাহাপাড়ার শ্রীকান্ত সরকারের (৩৭) জীবন।
গত শনিবার সকালে দক্ষিণ সাহাপাড়ার ষোলআনা মণ্ডপে গিয়ে দেখা যায়, দুর্গা প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতিতে শিল্পীদের ব্যস্ততা। কেউ মাটির কাজ করছেন, কেউ অবয়ব ঠিক করছেন, কেউ রংতুলিতে ব্যস্ত। মাঝখানে শ্রীকান্ত। তাঁর হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে প্রতিমাগুলো। একসময় অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে শ্রীকান্ত যে কাজ শিখতে শুরু করেছিলেন, সেটিই এখন তাঁর আয়ের প্রধান উৎস।
দীর্ঘ অভিজ্ঞতা, পরিশ্রম আর একাগ্রতায় তিনি দক্ষ প্রতিমাশিল্পী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।