advertisement
advertisement

সড়কটি দ্রুত পাকা করার উদ্যোগ নিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ণ
সড়কটি দ্রুত পাকা করার উদ্যোগ নিন

সম্পাদকীয়

advertisement

মাগুরা ও ঝিনাইদহ সদর উপজেলার সীমানায় মাত্র ৫০০ মিটার কাঁচা সড়ক। দৈর্ঘ্যে ছোট হলেও সড়কটি ঘিরে দুর্ভোগের পরিধি অনেক বড়। দুই উপজেলার ১০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ এটি। অথচ দীর্ঘদিনেও সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টি কিংবা বর্ষা মৌসুমে কাদা ও পানিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন কয়েক কিলোমিটার ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয় স্থানীয় বাসিন্দাদের।

প্রশ্ন হচ্ছে, এত মানুষের দুর্ভোগের পরও কেন সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়া যাচ্ছে না?কোদালিয়া-শ্রীরামপুর সড়কটি শুধু যাতায়াতের পথ নয়, এলাকার মানুষের জীবিকা ও দৈনন্দিন জীবনের সঙ্গেও জড়িয়ে আছে। এই পথে চলাচল করেন কৃষক, শিক্ষার্থী, অসুস্থ মানুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সড়কটির বেহালের কারণে কৃষকদের উৎপাদিত ফসল ঘরে তোলা ও বাজারজাত করতে সমস্যা হচ্ছে। বর্ষায় কাদার কারণে জমি থেকে ফসল পরিবহন করা যায় না।

কখনো কখনো জমিতেই ফসল রেখে দিতে হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর