কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন কাজীরহাটের সেতু। গত মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাট এলাকায়
কীর্তিনাশা নদীর ওপর দুটি পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে। সেতু দুটির পাশ দিয়ে নতুন করে অপর দুটি সেতুর নির্মাণকাজ শুরু হলেও পাঁচ বছরে তা শেষ হয়নি। এর মধ্যে দুই বছর ধরে কাজই বন্ধ। এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও বিভিন্ন গন্তব্যের যাত্রীদের।শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলা এলাকায় একটি সেতু এবং সেখান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জাজিরা উপজেলার কাজীরহাট এলাকায় কীর্তিনাশা নদীর ওপর অন্য সেতুটি নির্মাণাধীন।
শরীয়তপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাতায়াতে বর্তমানে পুরোনো সেতু দুটি ব্যবহৃত হচ্ছে। এতে এ পথে চলাচলকারী প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছেন।শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, শরীয়তপুর শহর থেকে জাজিরার নাওডোবা পর্যন্ত আঞ্চলিক সড়কটির (দুই লেনের কম) দৈর্ঘ্য ২৭ কিলোমিটার। একসময় সড়কটি ব্যবহার করে পদ্মার জাজিরা প্রান্তে ঘাটে গিয়ে নদী পার হয়ে ঢাকায় যাতায়াত করতেন লোকজন।
পদ্মা সেতু চালু হওয়ার পর সড়কটি দিয়ে যানবাহন চলাচল বেড়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।