advertisement
advertisement

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৫, আহত ১৬


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৫, আহত ১৬

ইয়েমেনের এডেনে হুতিদের হামলার পর প্রেসিডেন্ট প্রাসাদ চত্বর থেকে ধোঁয়া উঠছে

advertisement

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে গতকাল বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। এ ঘটনায় ৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

দেশটিতে সৌদি–সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকারের কার্যক্রম এ প্রাসাদ থেকে পরিচালিত হয়।হামলায় ইয়েমেনের সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের কমান্ড সেন্টার আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন মন্ত্রী।নাম প্রকাশ না করার শর্তে ওই মন্ত্রী জানান, এডেনের আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ চত্বরে অবস্থিত কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইয়েমেনের সরকারি বাহিনীর কমান্ড সেন্টারে তিনটি ও সৌদি নেতৃত্বাধীন জোটের সদর দপ্তরে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাসিম বুহাইবেহ জানান, হামলায় প্রাসাদের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ও বেসামরিক কর্মচারীদের মধ্যে ৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।এডেনের আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ চত্বরে অবস্থিত কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর