নরওয়ে ম্যাচে বেঞ্চে বসেছিলেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো আপাতত জাতীয় দলে সাময়িক নিষিদ্ধ। নভেম্বরে তাঁর ফেরার আশায় আছে পর্তুগাল। কিংবদন্তি কি ফিরবেন? তাঁর বোন এলমা আভেইরোর কথায় হতাশ হতে পারেন রোনালদোর সমর্থকেরা।চলতি মাসে আন্তর্জাতিক বিরতিতে উয়েফা নেশনস লিগে চারটি ম্যাচ খেলে পর্তুগাল দল। দ্বিতীয় ম্যাচে নরওয়ের বিপক্ষে বেঞ্চে বসে থাকার পর ডেনমার্কের বিপক্ষে তৃতীয় ম্যাচের আগে পর্তুগাল দল ছেড়ে চলে যান রোনালদো।
পরে জানান, পর্তুগাল কোচ জর্জ জেসুস তাঁকে দেওয়া দুটি প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন। অবশ্য জাতীয় দল ছেড়ে যাওয়ায় নিজের শাস্তিও দাবি করেন ৪১ বছর বয়সী রোনালদো।রোনালদোকে এরপর পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) সাময়িকভাবে নিষিদ্ধ করলেও সংস্থাটির সভাপতি পেদ্রো প্রোয়েন্সা তাঁকে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতেই জাতীয় দলে ফিরে পেতে চান।
কয়েক দিন আগে পোর্তোর নতুন মাঠ উদ্বোধন করতে গিয়ে প্রোয়েন্সা বলেন, ‘আমরা সবাই অধিনায়ককে ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’রোনালদোর সঙ্গে এলমা আভেইরোএখন প্রশ্ন হলো, রোনালদো কি ফিরবেন?রোনালদোর মুখ থেকে এখনো এ বিষয়ে কিছু জানা যায়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।