মাদারীপুরের শিবচর উপজেলার বিএনপি নেতা শহিদুল ইসলাম
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামের উপজেলা বিএনপির এক নেতা নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শিবচর পৌরসভার কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শহিদুল ইসলাম শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাতে শিবচর পৌরসভার কলেজ মোড়সংলগ্ন এলাকার একটি মসজিদে নামাজ আদায় শেষে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়।
এতে তিনি ছিটকে সড়কে পড়ে যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।