advertisement
advertisement

পাকিস্তানে সামরিক নেতৃত্বের সামনে মসৃণ পথ নেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৬:১১ পূর্বাহ্ণ
পাকিস্তানে সামরিক নেতৃত্বের সামনে মসৃণ পথ নেই

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির পর পুলিশের সতর্ক অবস্থান

advertisement

পাকিস্তানের গভীর রাজনৈতিক সংকট নতুন মোড় নিয়েছে। ১১ অক্টোবর ফেডারেল সরকার দেশটির অস্থিরতাপূর্ণ প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির ঘোষণা দিয়েছে।

এই আদেশের মাধ্যমে কেন্দ্রীয় সরকার শুধু পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারকেই সরিয়ে দেয়নি, একই সঙ্গে প্রদেশটির ১২টি জেলার প্রশাসনিক নিয়ন্ত্রণও প্রাদেশিক সরকারের হাত থেকে নিজেদের হাতে নিয়েছে।পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশ সম্পর্কে তিনটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ।প্রথমত, ১৯৮০ সাল থেকে পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে পশ্চিমা দেশগুলোর যুদ্ধ পরিচালনার ঘাঁটি হিসেবে খাইবার পাখতুনখাওয়াকে ব্যবহার করা হয়েছে।

সে সময় প্রদেশটি যুদ্ধের ‘সম্মুখসারির অংশীদার’ হিসেবে পাকিস্তানের ভূমিকার অংশ ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর